রোনালদোকে যে কৌশলে খেলাতে চান পর্তুগালের কোচ

কোচ আসেন কোচ যান। থেকে যান ক্রিস্টিয়ানো রোনালদো।

বয়স ৪১ হওয়ার পরেও দৌড়েই যাচ্ছেন তিনি। তবে ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছায় পারফরম্যান্সে ভাটা পড়েছে। অনেকে তাই অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন ‘সিআর সেভেনকে’।

 

রোনালদো অবশ্য কোনো কিছুই কানে তোলেননি।

ম্যাচে পারফরম্যান্স করতে না পারলে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী নিজে তো সমালোচিত হন, তার প্রভাব পড়ে কোচদের ওপরেও। অনেক কিছুর চাপ সহ্য করতে হয় ডাগআউটে দাঁড়ানো ব্যক্তিকে।

 

 

পর্তুগালের হয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জর্জ জেসুস। নিজের অধ্যায়ে রোনালদোকে কিভাবে খেলাবেন সেই পরিকল্পনা সাজিয়েছেন তিনি।

আজ রাতে ওয়েলসের বিপক্ষে নেশনস লিগের যাত্রা শুরুর আগে শিষ্যকে নিয়ে পরিকল্পনা জানালেন জেসুস।

 

রোনালদোকে পুরো ৯০ মিনিট খেলানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে জেসুস বলেছেন, ‘আমার মনে হচ্ছে, আপনারা জানতে চাচ্ছেন ক্রিস (রোনালদো) খেলার জন্য ফিট কিনা…সে পর্তুগালের প্রতীক। তবে এটাই তাকে সব ম্যাচ খেলার অধিকার দেয় না। আপনাদের একটা ধারণা দেই, তাকে ছাড়া আমরা হংকংয়ে একটা ম্যাচ খেলেছিলাম এবং সেখানে পাঁচ হাজার দর্শক হয়েছিল। আর যখন সে খেলেছিল, ৫৫ হাজার দর্শক হয়েছিল।

আগামীকাল (আজ) সে খেলবে এবং মাঠে নেমেই দ্রুত এক-দুইটা গোল করবে এবং আমি তখনই তাকে তুলে নিতে পারব।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন