জাতিসংঘের সাধারণ অধিবেশনে কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় কিউবার প্রতিনিধিদল তার ভাষণ বর্জন করে।
দেশটির সমালোচনা শুরু করলে সাধারণ পরিষদের কক্ষ থেকে উঠে চলে যেতে দেখা যায় তাদের।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানসহ অন্যান্য ইস্যুর মধ্যে ট্রাম্প কিউবাকে নিয়েও কথা বলেন।
তিনি বলেছেন, কমিউনিস্ট শাসিত দ্বীপ দেশটিতে স্বাধীনতা আসছে। একই সঙ্গে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের আরও বেশি সম্পৃক্ততার কথাও তুলে ধরেন তিনি।
ট্রাম্প বললেন, আমার প্রশাসন কিউবার পরিস্থিতিতে মৌলিক পরিবর্তন আনারও চেষ্টা করছে। সেখানে কমিউনিস্ট শাসনব্যবস্থা ব্যাপক চাপের মধ্যে রয়েছে—তারা এর আগে কখনো এতটা চাপের মুখে পড়েনি। এটি পুরোপুরি একটি ব্যর্থ রাষ্ট্র। আগের যেকোনো সময়ের চেয়ে এখন এটি বেশি ব্যর্থ হচ্ছে এবং এর পতন ঘটবে।
কমিউনিজম কখনোই আমেরিকায় আসবে না। তবে স্বাধীনতা কিউবায় আসবে।
তবে কিউবায় পরিবর্তন বলতে তার প্রশাসন ঠিক কী বোঝে, তার বিস্তারিত কোনো চিত্র এখনো দেয়নি প্রশাসন। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে আটক করার পর এখন পর্যন্ত সেখানে কোনো না কোনোভাবে সরকার বহাল রয়েছে। কিউবার ক্ষেত্রেও সরকার একইভাবে কোনোরূপে বহাল থাকবে কি না, সে বিষয়েও প্রশাসন বিস্তারিত কিছু জানায়নি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন