জাপানকে হারিয়ে এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। প্রত্যাশিত এই জয়ে টুর্নামেন্টের শেষ চারে আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। একই দিনে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
জাপানের করোগি স্পোর্টস পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক জাপান নারী দল নির্ধারিত ওভারে তোলে মাত্র ৫৭ রান। জবাব দিতে নেমে কোনো রকম ব্যাঘাত ছাড়াই মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয় নারীরা।
৮ উইকেটের এই বিশাল জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।
অন্যদিকে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ম্যাচটি হওয়ার কথা ছিল চীনের বিপক্ষে। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে ওঠার টিকিট পায় নিগার সুলতানা জ্যোতির দল।
আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেখানে ১০ নম্বরে, চীন সেখানে রয়েছে ৩৬তম স্থানে।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশ নারী দলের লড়াই অবশ্য নতুন নয়। মাত্র এক সপ্তাহ আগেই এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে ভারতের তোলা ১৪৯ রানের জবাবে ৭ উইকেটে ১০৯ রান তুলে ৪০ রানে হেরেছিল বাংলাদেশ। এশিয়ান গেমসের সেমিফাইনালে আবার সেই পরাশক্তিদের সামনে পড়ে বিগত হারের বদলা নিয়ে নতুন ইতিহাস গড়ার মোক্ষম সুযোগ এখন জ্যোতিদের সামনে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন