হবিগঞ্জ জেলার গুণী শিক্ষক নির্বাচিত অধ্যক্ষ আল মামুন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘গুণী শিক্ষক বাছাই’ পর্বে কলেজ পর্যায়ে হবিগঞ্জ জেলার সেরা গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, নেতৃত্ব, একাডেমিক দক্ষতা, শিক্ষাবান্ধব চিন্তা, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং শিক্ষার মানোন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
চলতি বছরেই জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত অধ্যক্ষবৃন্দের ২১ দিনের প্রশিক্ষণে তিনি সেরা অধ্যক্ষ নির্বাচিত হন। একই বছর জাতীয় শিক্ষা সপ্তাহে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয় জহুর চান বিবি মহিলা কলেজ এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
জাতীয় পর্যায়ে বাছাইয়ের জন্য সিলেট আঞ্চলিক শিক্ষা অফিসের মাধ্যমে তার কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে।
অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আরও সৃজনশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন