আরো ১১টি বোয়িং কেনার চুক্তিতে পৌঁছানোয় মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরো ১১টি বাণিজ্যিক উড়োজাহাজ কেনার চুক্তি উপলক্ষে বাংলাদেশ ও বোয়িংকে আগাম অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি।

 

অভিনন্দন বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরো ১১টি কেনার চুক্তি করায় বোয়িং ও বিমানকে অভিনন্দন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য এটি আরেকটি দারুণ অর্জন, যেখানে লাভবান হবে দুই দেশই।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে আগ্রহ প্রকাশ করে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, ‘আজ নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় আছি।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন