একই রাতে এক এমবাপ্পে দিলেন গোল, অন্য এমবাপ্পে পেলেন লাল কার্ড!

চ্যাম্পিয়নস লিগের মঙ্গলবারের রাতটি ফুটবলপ্রেমীদের জন্য মনে রাখার মতোই এক গল্প তৈরি করে দিয়ে গেল। মূল গল্পে সেই দুই ভাই—কিলিয়ান এমবাপ্পে এবং ইথান এমবাপ্পে।

একই রাতে মাঠে নেমে একজন লিখলেন রেকর্ডের নতুন অধ্যায়, আর অন্যজন পেলেন লাল কার্ডের তিক্ত স্বাদ। 

 

রিয়াল মাদ্রিদের হয়ে রিয়াল-কিংবদন্তি রাউল গনজালেসের পাশে নাম লিখিয়েছেন বড় ভাই কিলিয়ান। ইন্টার মিলানের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে ম্যাচের ১৪তম মিনিটেই দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন ২৭ বছর বয়সী এই তারকা। এটি ছিল তার ৯৯তম চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ৭১তম গোল।

এই গোলের মাধ্যমে তিনি চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করা রাউলের রেকর্ডে ভাগ বসালেন।

 

অন্যদিকে গল্পটা একেবারেই অন্যরকম ছিল ১৯ বছর বয়সী ছোট ভাই ইথান এমবাপ্পের জন্য। লিলের হয়ে রিয়াল বেটিসের বিরুদ্ধে ম্যাচের ১২তম মিনিটে দারুণ এক লেফট-ফুটেড ক্রসে সতীর্থ আয়াসে উয়েদাকে দিয়ে গোল করিয়ে শুভ সূচনা করেছিলেন তিনি। কিন্তু বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে সব উল্টে যায়।

 

অফ-দ্য-বল পরিস্থিতিতে বেটিস ডিফেন্ডার নাতানকে অনাকাঙ্ক্ষিতভাবে কনুই দিয়ে আঘাত করার অপরাধে ভিএআর রিভিউ শেষে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। লাল কার্ডের কারণে ইথান মাঠ ছাড়ার পর লিলেঁ শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচটি হেরে যায়। এটি ছিল ইথানের ক্যারিয়ারের প্রথম লাল কার্ড।

মজার ব্যাপার হলো, দুই ভাইয়ের সম্পর্কের সুতোটা আরো এক জায়গায় বাঁধা। রিয়ালে কিলিয়ান একসময় খেলেছেন বিখ্যাত কোচ কার্লো আনচেলত্তির অধীনে, আর লিল-এ ছোট ভাই ইথানকে কোচিং করাচ্ছেন আনচেলত্তিরই ছেলে ডেভিড আনচেলত্তি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন