শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিটে স্কোরলাইন ৩-১। রিয়াল মাদ্রিদের সামনে তখন নিশ্চিত হারের শঙ্কা।

কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগে শেষ হয় না! রিয়াল মাদ্রিদের চেয়ে আর কারা ভালো জানে। প্রত্যাবর্তনের গল্প তো তাদের রক্তেই যেন মিশে আছে।

 

সেই বিশ্বাসেই ভর করে আরেকবার প্রত্যাবর্তনের গল্প লিখল স্প্যানিশ জায়ান্টরা। শেষ মুহূর্তে তিন গোল করে।

তাতে রোমার মাঠ থেকে ৪-৩ গোলের অবিশ্বাস্য জয় নিয়ে ফিরল রিয়াল। হোসে মরিনহোর স্তাদিও অলিম্পিকোয় প্রত্যাবর্তনের রাতটা রাঙিয়ে দিল তার শিষ্যরা।

 

২০২১-২২ মৌসুমে গতকালের প্রতিপক্ষ রোমাকেই কোচ হিসেবে কনফারেন্স লিগ জেতান মরিনহো। ফিরতি মৌসুমে দলকে ইউরোপা লিগের ফাইনালেও তুলেছিলেন।

গতকাল প্রতিপক্ষ হলেও সাবেক কোচ ফেরায় গ্যালারিতে ছিল তাকে স্মরণ করে নানা ব্যানার।

 

 

ম্যাচের ২০ মিনিটে মাতিয়াস সুলের পাস থেকে চোখধাঁধানো এক গোল করেন মার্টেন ডে রুন। ২০ গজ এক বুলেট গতির শটে রোমাকে লিড এনে দেন তিনি। ৫ মিনিট পর রিয়ালের সমতা ফেরান গোলটিও কোনো অংশে কম নয়। এবার বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে গোল করলেন কিলিয়ান এমবাপ্পে।

চ্যাম্পিয়নস লিগে নিজের শততম ম্যাচে তার শট প্রতিপক্ষ জিয়ানলুকা মানচিনির গায়ে লেগে গোলরক্ষককে ছাপিয়ে জড়ায় জালে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে এমবাপ্পের ৭২তম গোল। রিয়াল কিংবদন্তি রাউলকে ছাড়িয়ে গোলদাতাদের তালিকায় এককভাবে পঞ্চম স্থানে এখন তিনি।

 

দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয়ের সুবাস পেতে থাকে রোমা। দুটি গোলই করেন ডনিয়েল মালেন। দারুণ ফিনিশিংয়ে। ভিনিসিয়ুস জুনিয়রের ভুলের সুযোগ নিয়ে প্রথম গোল করেন তিনি। ফ্লিক করতে গিয়ে বল হারান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তা থেকে গোল করতে ভুল করেননি মালেন। ৫৭ মিনিটে আরেকটি গোল করেন নেদারল্যান্ডসের ফরোয়ার্ড। প্রাথমিক সিদ্ধান্ত অফসাইড হলেও পরে ভিএআরে তা বাতিল হলে ব্যবধান দাঁড়ায় ৩-১।

 

এরপর শুরু রিয়ালের প্রত্যাবর্তন। তিন সেট পিস থেকে ৩ গোল করে জয় নিশ্চিত করে লস ব্ল্যাংকোসরা। বদলি নামার ৫ মিনিটের মধ্যে ফিরতি সুযোগে গোল করেন কার্লোস ইস্পি। ৮৩ মিনিটে এন্দ্রিকের হেড রোমার গোলরক্ষক সেভ করলে গোলবারের সামনেই দাঁড়ানো ইস্পি আলতো টোকায় বলকে দেন জালে জড়িয়ে। 

৮৫ মিনিটে আর্দা গুলারের কর্নার থেকে হেডে সমতায় ফেরান এন্দ্রিক। নাটকের শেষ দৃশ্যে, ৯০ মিনিটে গুলারের আরেকটি সেট পিস থেকে কাছের পোস্টে ভলিতে জয়সূচক গোল করেন অ্যান্তোনিও রুডিগার। তাতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৪-৩ গোলের হাসি নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন