সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
আজকের এই দিনে আমরা মৌলভীবাজার সহ সারা বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখা এই গুণী মানুষটিকে।
মৌলভীবাজারের মাটি থেকে উঠে এসে তিনি জাতীয় জীবনে যে কর্মময় ও গৌরবোজ্বল অধ্যায় রচনা করেছিলেন, তা আমাদের জন্য আজও অনুপ্রেরণার। তাঁর দূরদর্শী চিন্তা, সাহসী সিদ্ধান্ত এবং দেশের অর্থনীতির জন্য নিরলস প্রচেষ্টা তাঁকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রেখেছে।
মানুষ চলে যায়, কিন্তু তাঁর কর্ম ও অবদান থেকে যায় মানুষের হৃদয়ে। এম, সাইফুর রহমান তাঁর কর্মের মধ্যে দিয়ে আমাদের মধ্যে বেঁচে আছেন, বেঁচে থাকবেন।
মহান আল্লাহ্ রাব্বুল আলামিন মরহুমের সকল ভুল- ত্রুটি ক্ষমা করে দিন। কবরস্থানকে নূর দিয়ে আলোকিত করে দিন এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্হান দান করুন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন