সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে "জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫" পেয়েছেন মৌলভীবাজারের পাঁচজন গুণীজন।
রোববার ৪ অক্টোবর রাতে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওেয়া হয়।
এ বছর সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় সম্মাননা পেয়েছেন প্রফেসর মামুনুর রশীদ, আবৃত্তিতে রোকসানা আক্তার, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনে মোঃ মশিউর রহমান রিপন, চলচ্চিত্রে চৌধুরী শামসুল আরেফীন এবং যন্ত্রসংগীতে মোঃ রুবেল মিয়া।
মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার - ৩ আসনের সংসদ সদস্য জনাব নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মোঃ সাইফুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতিজন, গুণীজন ও সুধীজন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন