বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী উস্তার আলী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ‍্যের হেস্টিংস শহরের বাসিন্দা ও ছাতক উপজেলার পালপুর নিবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবী হাজী উস্তার আলী স্মরণে গত ২৭ আগষ্ট বৃহস্পতিবার পুর্ব লণ্ডনের বায়তুল আমান জামে মসজিদে বাদ মাগরিব এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।


বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব‍্য রাখেন -মাওলানা আব্দুল কুদ্দুছ ,মরহুমের জামাতা কমিউনিটি নেতা এম এ মুকিত ,আশরাফ গাজী ,আব্দুর রহিম বেগ ,সাংবাদিক সৈয়দ জহুরুল হক প্রমুখ ।
সভায় বক্তারা ,মরহুম উস্তার আলীর সমাজসেবামূলক কাজের স্মৃতি চারন করেন ও রুহের মাগফিরাত কামনা করেন ।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওত করা হয় ও আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ।
দোয়া পরিচালনা করেন -মাওলানা আব্দুল মালিক চৌধুরী ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন