ফিনল্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামান সরকার, ফিনল্যান্ড থেকে ||
 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফিনল্যান্ডের ভানতায় আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে ফিনল্যান্ড বিএনপি। অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক সাফল্য এবং তারেক রহমানের নেতৃত্বের সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে দলের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জামান সরকার এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সামসুল গাজী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনোয়ার খান। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে দলের নেতাকর্মী, সমর্থক এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনীতিতে দলটির ভূমিকা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য দেন। তারা দলীয় ঐক্য আরও সুদৃঢ় করা এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় অংশ নেন ফিনল্যান্ড বিএনপির উপদেষ্টা জহিরুল ইসলাম নজরুল ও ফয়েজ আহমেদ, মবিন মোহাম্মদ, সহসভাপতি তাপস খান, এনাজুল হক ও বদরুম মনির ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম বেপারী ও অঞ্জন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, যুব বিষয়ক সম্পাদক আবু নোমান, এছাড়া আবদুল্লাহ আল আরিফ, সাজ্জাদ মুন্না, আশরাফুল আলম শাওন, আলাদিন আল জাইদ এবং কার্যনির্বাহী সদস্য মো. সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপির সহসভাপতি রুবেল ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান চপল, উপদেষ্টা আনিসুর রহমান ও প্রদীপ কুমার সাহা, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রাফাত ঢালী, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আল ইমরান, তথ্য ও গবেষণা সম্পাদক সাব্বির আহমেদ লস্কর, মো. রকিবুল ইসলাম রুবেল, মো. এম ইসলাম (সোহাগ), সাইদুর রহমান মাসুম, ফারদীন আলম সহ ফিনল্যান্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে তারা অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিএনপির সার্বিক সাফল্য কামনা করা হয় এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বের সাফল্য এবং দলের ভবিষ্যৎ কার্যক্রম সফল হওয়ার জন্য দোয়া করা হয়।

আলোচনা শেষে ফিনল্যান্ড বিএনপির নেতাকর্মীরা দলের আদর্শ ও সাংগঠনিক ঐক্য অটুট রেখে আগামী দিনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন