সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদের সম্মানে লন্ডনে সংবর্ধনা প্রদান

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||

মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও  বিশিষ্ট সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদের সম্মানে বাংলাদেশ জার্নালিস্ট অ‍্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে কত ২৯শে আগস্ট শনিবার পূর্ব লন্ডনের কমিউনিটি সেন্টারে বিকেলে এক মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। 
সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও প্রেস এবং পাবলিকেশন সেক্রেটারি সলিসিটর এম ইয়াওর উদ্দিনের সঞ্চালনায় বকশী ইকবাল আহমদের সম্মানে মানপত্র পাঠ করেন বিশিষ্ট লেখক সলিসিটর এম ইয়াওর উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন অধ্যাপক এ কে শহীদুর রহমান, লেখক ও গবেষক ড. এম এ আজিজ, ব‍্যারিস্টার আব্দুল আউয়াল তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি সংগঠক আব্দুল হাই সহ অন‍্যান‍্যরা।
এছাড়াও স্হানীয় গণমাধ্যম কর্মী, কমিউনিটি লিডার ও বিশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন।
সভায় বকশী ইকবাল আহমদের সাংবাদিকতা, গণমাধ্যমে অবদান ও প্রবাসীদের সাথে তার সম্পৃক্ততার প্রশংসা করা হয়। বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সভাশেষে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন