হাওর রক্ষা আন্দোলন - মৌলভীবাজার এর আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||

গতকাল ২৬শে আগস্ট বুধবার পোর্টসমাউথের স্হানীয় একটি রেস্টুরেন্টে হাওর রক্ষা আন্দোলন - মৌলভীবাজার এর উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি লিডার ও স্হানীয় জনগণ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার থেকে আগত হাওর রক্ষা আন্দোলনের নেতা জনাব খছরু চৌধুরী।  তিনি আন্দোলনের উদ্দেশ্য, হাওরাঞ্চলের বতর্মান পরিস্থিতি ও সম্ভাব‍্য পরিবেশগত প্রভাব তুলে ধরেন। 
হাওর শুধু জলাভূমি নয়, এটি জীববৈচিত্র্য, খাদ‍্যশৃঙ্খল ও মানুষের জীবন - জীবিকার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম। এটি বন‍্যার পানি ধারণ, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষা, স্হানীয় জলবায়ু নিয়ন্ত্রণ এবং অসংখ্য প্রাণীর আবাসস্হল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
অপরিকল্পিত শিল্পায়ন, জলাভূমি ভরাট, বন উজাড় ও পানিপ্রবাহে বাধার কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এর প্রভাব বতর্মানের পাশাপাশি ভবিষ্যত প্রজন্মের ওপরও পড়বে। তাই হাওর রক্ষা শুধু স্হানীয় স্বার্থের বিয়য় নয়, এটি পরিবেশ, খাদ‍্যনিরিপত্তা, জলবায়ু ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সাথে জড়িত।
সভায় অংশগ্রহণ করে অনেকেই আনন্দিত হয়েছেন এবং এ বিষয় নিয়ে নতুন করে ভাবার সুযোগ পেয়েছেন। একটা বিষয় পরিস্কার, হাওর- নদী, পরিবেশ রক্ষা মানে, প্রকৃতির জীববৈচিত্র্য ও আমাদের ভবিষ্যত রক্ষা।
প্রকৃতি শুধু আমাদের সম্পদ নয়, আমাদের ভবিষ্যত।
হাওর বাঁচলে পরিবেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন