চ্যাম্পিয়নস লিগের ৩৬ দল চূড়ান্ত, আজ রাতেই ড্র

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র আজ রাতে মোনাকোয় অনুষ্ঠিত হবে। কীভাবে হবে ড্র, থাকছে কী কী নিয়ম?

বাছাইয়ের প্লে-অফ পর্ব শেষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৩৬ দল চূড়ান্ত হয়েছে।

 

 

২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের ড্র বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ১উয়েফা ওয়েবসাইট। 

এবারো লিগ পর্বে আলাদা কোনো গ্রুপ থাকছে না। প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে।

কোন দলের প্রতিপক্ষ হবে কোন আট দল, ড্রতে নির্ধারিত হবে সেটিই। 

 

উয়েফার কো-এফিশিয়েন্ট র‌্যাংকিংয়ের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হবে দলগুলোকে। টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজি থাকবে এক নম্বর পাত্রে।

কীভাবে হবে ড্র

☛ সবার আগে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে।

Your browser does not support the video tag.

এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। কোন দলের সঙ্গে ‘হোম’ ও কোন দলের সঙ্গে ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলবে, সেটিও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করবে সেই সফটওয়্যার।

 

☛ প্রথম পটের নয়টি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। এরপর দ্বিতীয় পটের দলগুলোর নিজেদের পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এরপর তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের ও নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে।

সবশেষে চতুর্থ পটের দলগুলোর নিজেদের পটের প্রতিপক্ষ পাবে।

 

☛ প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।

☛ একই দেশের ক্লাব লিগ পর্বে পরস্পরের বিপক্ষে খেলবে না।

☛ একটি ক্লাব অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।

ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে ২৯টি ক্লাব সরাসরি সুযোগ পেয়েছে লিগ পর্বে। বাকি ৭টি ক্লাব এসেছে বাছাইয়ের বাধা পেরিয়ে। 
চ্যাম্পিয়নস লিগে মূল পর্বে এবার অভিষেক হচ্ছে দুটি ক্লাবের—ইতালির কোমো এবং আজারবাইজানের সাবাহ এফকে। 

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৩৬ ক্লাব

ইংল্যান্ড ⚽ লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা 
স্পেন ⚽ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল, রিয়াল বেতিস
ইতালি ⚽ নাপোলি, ইন্টার মিলান, কোমো, এএস রোমা
জার্মানি ⚽ বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ, স্টুটগার্ট
ফ্রান্স ⚽ পিএসজি, লাঁস, লিল
নেদারল্যান্ডস ⚽ পিএসভি আইন্দহফেন, ফেয়েনুর্ড
নরওয়ে ⚽ বোডো/গ্লিমট, ভাইকিং
পর্তুগাল ⚽ স্পোর্তিং লিসবন, এফসি পোর্তো
তুরস্ক ⚽ গালাতাসারাই, ফেনেরবাচে
বেলজিয়াম ⚽ ক্লাব ব্রুগা
অস্ট্রিয়া ⚽ এলএএসকে
চেক প্রজাতন্ত্র ⚽ স্লাভিয়া প্রাগ
গ্রিস ⚽ এইকে এথেন্স
স্লোভাকিয়া ⚽ স্লোভান ব্রাতিস্লাভা
আজারবাইজান ⚽ সাবাহ এফকে
ইউক্রেন ⚽ শাখতার দোনেৎস্ক

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন