বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ‍্যোগে ‘বালাগঞ্জ-ওসমানী নগর ইতিহাস ,তথ‍্য ও টেলিফোন নম্বর ‘গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ‍্যোগে বিশিষ্ট সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন রচিত ‘ বালাগঞ্জ-ওসমানী নগর ইতিহাস ,তথ‍্য ও টেলিফোন নম্বর ‘ গ্রন্থের এক প্রকাশনা অনুষ্ঠান গত ১৮ ই আগষ্ট মঙ্গলবার পূর্ব লণ্ডনের ভ‍্যলেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ।সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার অনারারী চেয়ারম‍্যান ও গ্রন্থের প্রকাশক শেখ মো: মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায়  প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন  যথাক্রমে বৃটেনে মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক ও প্রবীন কমিউনিটি নেতা আলহাজ্ব কবির উদ্দিন ও  লেখক -গবেষক ডাঃ গিয়াস উদ্দিন আহমদ ।অন‍্যান‍্য অতিথির মধ‍্যে আলোচনায় অংশ নেন -সংগঠণের সাধারন সম্পাদক খান জামাল নুরুল ইসলাম ,বৃটিশ-বাংলাদেশী টিচারস এসোসিয়েশনের অর্থ সম্পাদক অধ‍্যাপক মিসবাহ কামাল ,প্রাক্তন প্রধান শিক্ষক আমীর উদ্দিন আহমদ ,ওসমানী বিমান বন্দর ক‍্যাম্পেইন কমিটির সচিব মোহাম্মদ আব্দুর রব ,ইমিগ্রেশন এডভাইজার মাহমুদুর রহমান ,ডঃ আবু মোস্তফা প্রমুখ ।


সভায় বক্তারা -বালাগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শাহাব উদ্দিন শাহীনের বালাগঞ্জ ও ওসমানী নগরের ইতিহাস ঐতিহ‍্য সম্বলিত এ গ্রন্থ রচনা করায় অশেষ ধন‍্যবাদ জানান ।বক্তারা বলেন -এ গ্রন্থটি বালাগঞ্জ ওসমানী নগরের এক প্রতিচ্ছবি ও ডাইরেক্টরী।যে কোন পাঠক বইটি পড়লে অত্র এলাকার চালচিত্র জানতে পারবে ও সরকারী বেসরকারী যে কোন সংস্থার সাথে যোগযোগ করতে পারবে ।
তারা - গ্রন্থে প্রকাশিত শাহাব উদ্দিন শাহীনের শীতলপাটি কবিতার প্রশংসা করে বলেন ,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল ওসমানী এ মাটিরই কৃতি সন্তান ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওত করেন হাজী বুলু মিয়া ।উপস্থিত সবাইকে নাশতা পরিবেশন করা হয় ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন