জিবি নিউজ ||
যুক্তরাজ্য ভিত্তিক বহির্বিশ্বের শ্রীমঙ্গল প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গল’র বার্ষিক সাধারণ সভা এবং দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হল গত ৫ই আগস্ট লন্ডনে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সংগঠনের নির্বাহী সদস্যবৃন্দ দিনব্যাপী এ সাধারণ সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় গতবছরের কর্ম পর্যালোচনা এবং রিপোর্ট পেশ করেন সংগঠনের সভাপতি। অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিস্তারিত হিসাব-নিকাশ পেশ করেন সংগঠনের ট্রেজারার। সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন সকল সদস্যের অংশগ্রহণ হয়ে উঠেছিল প্রাণবন্ত এক মিলন মেলায়। সভার প্রথমার্ধের শেষে সংগঠনের বিদায়ী সভাপতি জনাব আব্দুর রকিব রাজু সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিগত সেশনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। অতঃপর সংগঠনের সাবেক সভাপতি হারূন অর রশিদ ও জহির উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্বপ্রাপ্ত হয়ে পারস্পরিক পরামর্শের আলোকে উপস্থিত সকল সদস্যদের সামনে একটি খসড়া কমিটি প্রস্তাব করলে হাউজে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
২০২৬-২৮ সেশনের জন্য হৃদয়ে শ্রীমঙ্গল’র নিম্নরূপ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
সভাপতি:
কায়েস আজিজ
সাধারণ সম্পাদক:
আব্দুল্লাহ আল মামুন টিটু
ট্রেজারার:
হাজিম উদ্দীন
সহ সভাপতি:
এমদাদুল হক জুনেদ
জাহিদুর রহমান চৌধুরী
যুগ্ম সাধারন সম্পাদক:
হাজী রকিব রহমান মিজান
আবদুল্লাহ আল মাহবুব তিতাশ
যুগ্ম ট্রেজারার:
শাহ মঞ্জুর হোসেন চৌধুরী
সাংগঠনিক সম্পাদক:
দেলোয়ার মামুন
এম ইলিয়াছুর রহমান পাপ্পু
ত্রান সম্পাদক:
তুফাজ্জল হক মুর্শেদ
মহিলা বিষয়ক সম্পাদক:
শেখ জেসমিন নাহার জাহিদ
প্রচার ও প্রকাশনা সম্পাদক:
মাহবুবুর রশিদ শিপু
পারভেজ খান
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক:
শাকির আহমেদ
সভাপতিমন্ডলীর সদস্য:
হারুন অর রশিদ
জহির উদ্দীন চৌধুরী বাবলু
আব্দুর রকিব রাজু
কার্যনির্বাহী সদস্য:
হাজী জসিম উদ্দীন দুদু
শেখ মোহাম্মদ আব্দুন নূর
মানসেল আহমেদ মনসুর
দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেল হৃদয়ে শ্রীমঙ্গল। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে শ্রীমঙ্গলের স্বার্থে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া সম্মানিত সদস্যবৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন