জিবি নিউজ ||
ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (WLBWA) উদ্যোগে আনন্দঘন পরিবেশে গ্রীষ্মকালীন ভ্রমণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ইংল্যান্ডের অন্যতম দর্শনীয় সমুদ্রতীরবর্তী স্থান সাউথেন্ড-অন-সি-তে দিনব্যাপী এই গ্রীষ্মকালীন ভ্রমণের আয়োজন করা হয়। এতে ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ভ্রমণের শুরুতেই বাসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মো. মুসা। এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সংগঠনের ডেপুটি সেক্রেটারি ও জিবি নিউজের চেয়ারম্যান রাকিব হোসেন রুহেল এবং ক্রীড়া সম্পাদক ময়দুল হোসেনের যৌথ পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুহিবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. আজমল চৌধুরী, সাবেক সভাপতি আতিকুর রহমান খান, সহ-সভাপতি সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, শিক্ষা বিষয়ক সম্পাদক মশফিকুল বারী আশিক, কমিটি মেম্বার মিরন মিয়া, আজাদ মিয়া, সহ-অর্থ সম্পাদক ওয়াহিদ আহমদ পারভেজ, এখলাছুর রহমান, কামাল আহমদ, ইমরান আহমদ, সাদিক আহমদ ও জাহিদুল ইসলাম।
দিনব্যাপী এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন জাইম হোসেন ও মোশারফ হোসেন রিপন।

ভ্রমণে অংশগ্রহণকারী সবাই চমৎকার এই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পারিবারিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজনটি সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করায় আব্দুল সহিদ, আব্দুল রউফ, আমিনুল রাজিব, নাসরিন এস. সুপ্তি, ময়দুল হোসেন, সৈয়দ কাইয়ুম কায়সার, মুহিবুর রহমান, মিরন মিয়াসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
দিনের শেষপর্বে ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট যেসব সদস্য মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং অসুস্থ সদস্যদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন