যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর মত বিনিময় সভায় সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবী

গত ৩রা আগষ্ট মঙ্গলবার রাতে যুক্তরাজ্যে বসবাসরত জাতিয়তাবাদী কুলাউড়াবাসীর পক্ষ থেকে যুক্তরাজ‍্য বিএনপির সাবেক সভাপতি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমানের সম্মানে পূর্ব লণ্ডনের হোয়াইট চ‍্যাপেল রোডস্থ এক অভিজাত হোটেলে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় ।কুলাউড়া বিএনপির সাবেক নেতা জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ওলিউর রহমান চৌধুরী ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন সম্বরধিত অতিথি মাহিদুর রহমান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি সংগঠক কে এম আবু তাহের চৌধুরী ,যুক্তরাজ‍্য বিএনপি আহ্বায়ক কমিটির সদস‍্য সচিব খসরুজ্জামান খসরু ,সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ ,কুলাউড়া কলেজের সাবেক ভিপি আব্দুল মোহিত সুহেল ।সভায় স্বাগত বক্তব‍্য রাখেন যুব নেতা জিয়াউল হক জিয়া ।অন্যান্য‍্য অতিথির মধ‍্যে বক্তব‍্য রাখেন -তাজুল ইসলাম ,নুরুল ইসলাম এমবিই ,কমর উদ্দিন জামাল,ফখরুল ইসলাম বাদল ,এম এ মুকিত ,আহবাব হোসেন বাপ্পী ,আকমল হোসেন ,
আব্দুল করিম নিপু,আজিম উদ্দিন ,মিনহাজুল আলম মামুন ,ফারহান চৌধুরী ,সাংবাদিক মিনহাজ প্রমুখ ।


সভায় বক্তারা -বৃটেন ও ইউরোপে বাংলাদেশী জাতিয়তাবাদী রাজনীতিতে মাহিদুর রহমানের ত‍্যগ ও কর্মময় জীবন তুলে ধরেন ।বক্তারা বলেন ,মাহিদুর রহমান সারা জীবন বিএনপিকে অনেক কিছু দিয়েছেন কিন্তু বিনিময়ে পেয়েছেন শুধু মানুষের ভালবাসা ।একজন সজ্জন ,বন্ধুবৎসল ও পরোপকারী হিসাবে তিনি সুপরিচিত ।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিনি বিশ্বস্ত ছিলেন ।বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমানও মাহিদুর রহমানকে সম্মান করেন ও ভালবাসেন ।তাই জননেতা মাহিদুর রহমানকে আগামীদিনে সবাই মন্ত্রী হিসাবে দেখবেন বলে আশাবাদ ব‍্যক্ত করেন ।
বক্তারা -অবহেলিত কুলাউড়া উপজেলার বিভিন্ন সমস‍্যা তুলে ধরেন এবং মাহিদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন ।
সভায় বিপুল সংখ্যক কুলাউড়াবাসীর উপস্থিতিতে মাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়/

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন