স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি

স্পেনের তোলেদো অঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। তবে এ সংখ্যা আরো বড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 ঘটনাস্থলের জরুরি কমান্ড পোস্ট থেকে এ তথ্য জানিয়েছেন কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পাখে।

 

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত প্রায় ৮০ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোনিকা গার্সিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গার্সিয়া জানান, কাস্তিয়া-লা মাঞ্চার স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে প্রায় ৮০ জনকে তোলেদো, আলবাসেতে, সিউদাদ রিয়াল ও আলকাসার দে সান হুয়ানের প্রধান হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।

আরও তিনজনকে মাদ্রিদ অঞ্চলের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, তোলেদো প্রদেশের উর্দা শহরের স্টেশনে ভয়াবহ এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে আপাতত আদিফের এক কর্মীর মানবিক ভুলকে প্রধান ধারণা হিসেবে বিবেচনা করছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।

এর আগে স্থানীয় বুধবার সময় সকাল ৯টার কিছু পর মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে মোরাসহ ও অর্গাজ শহরের মধ্যবর্তী এলাকায় রেনফে ও ইরিও পরিচালিত দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়।

 

দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি খাদের মধ্যে ট্রেনের বগি কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো জানান, সংঘর্ষের সময় যাত্রীরা ট্রেনের ভেতরে ছিটকে পড়েন। প্রথমে তারা ভেবেছিলেন ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।

পরে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে দেখেন, তাদের ট্রেনটি কাত হয়ে আছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তোলেদোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার পর রেল চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। উদ্ধারকাজ ও হতাহতের সংখ্যা নিরূপণের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের প্রস্তুতি চলছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন