ওয়েস্ট লন্ডনে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর নতুন অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার||

শুভ উদ্বোধন হলো ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন এর নতুন কার্যালয়।



রবিবার ৫ জুলাই ২০২৬ ইং, ওয়েস্ট লন্ডন ১২০ হাই স্ট্রিট,ইউনিট ৪/ প্রথম তলা হাউন্সলো TW3 1NA তে সংগঠনের সভাপতি মহিবুর রহমান এর সভাপতিত্বে ও ডেপুটি সেক্রেটারি রাকিব রুহেল এর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির উদ্বোধন করেন যুক্তরাজ্যের সংসদ সদস্য (এমপি) এবং ইন্দো-প্যাসিফিক বিষয়ক পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি অব স্টেট সীমা মালহোত্রা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   কাউন্সিলর ও ক্যাবিনেট সদস্য  প্রীতম  গ্রেওয়াল  , কাউন্সিলর ও ক্যাবিনেট সদস্য  সামিহা চৌধুরী ,  কাউন্সিলর ও ক্যাবিনেট সদস্য  আজমের গ্রেওয়াল  ,রশিদ বাট্টি.
বক্তব রাখেন রিচমন্ড অ্যান্ড হাউন্সলো ইসলামিক কালচারাল সেন্টার ও বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম (কায়সার), ওয়েস্ট লন্ডন ইসলামিক কালচারাল সেন্টারের চেয়ারম্যান ড. আজমল চৌধুরী,সাবেক সভাপতি বিশিষ্ট  কমিটি নেতা আব্দুল সাহিদ (শহীদ)


আব্দুল জব্বর,মিরন মিয়া , রউসন আলী , বিসনেসম্যন আলিমুন রাজিব , শুপ্তি রাজিব , মইদুল হোসেন ,লাবনি হোসেন (লন্ডনজিবি নিউজ সহ-সম্পাদক) , পারবেজ আহমেদ ,সাম হক,নারগিস বানু, দিন মুহাম্মদ পাটুয়ারী,নাজিম চৌধরী ,বাবর,বাবুল,পায়েল,সৈয়দ পাভেল, ছমির আহমেদ,রাসেল,মোশাররফ হোসেন রিপন ,,আব্দুল আহাদ , জাইম  হোসেন  সহ লন্ডন বরো অফ হাউন্সলোর কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন স্থরের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।



অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সীমা মালহুত্রা বলেন কমিউনিটির সেবায় আপনারা অতিতে যেভাবে কাজ করেছেন আমি আসা রাখি আগামীতেও শততা নিষ্ঠার সাথে সকলের কল্যানে কাজ করে যাবেন,আপনাদের নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে নতুন নতুন চিন্তা ভাবনা যোগ করবেন সকলের কল্যানে এটাই প্রত্যাশা।

অনুষ্টানে সভাপতির বক্তব্যে মুহিবুর রহমান জানান- আজ আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়,আমাদের সংগঠরের যাত্রায় নতুন এই উদ্দীপনাপূর্ণ অধ্যায় শুরুর মুহুর্তে আপনাদের সমর্থন ও উৎসাহ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

তিনি আরো জানান- আমাদের লক্ষ হলো শিক্ষা,অর্থনৈতিক সুযোগ,প্রযুক্তি এবং সামাজিক সহায়তা প্রদানের মাধ্যমে ওয়েস্ট লন্ডন বাংলাদেশীদের জীবন মান উন্নয়ন করা।
আমরা বিশ্বাস করি যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আরো শক্তিশালী ও অন্তর্ভূক্ত সমাজ গড়ে তুলতে পারবো- এছাড়াও তিনি তার বক্তব্যে প্রয়াত ট্রাস্টি - শফিক আহমদ,জয়নুল আবেদিন, মুজিবুর রহমান জুনু,সহ কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি গভির শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেন-

এর আগে অনুষ্টান শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাও: আব্দুল্লাহ |

 পরিশেষে তিনি ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাথে সংশ্লীষ্ট সকল সদস্য যারা এই আয়োজন কে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্টানটি মিডিয়া কাভারেজের জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়  মোশারফ হোসেন রিপন সহ  সকল সাংবাদিকবৃন্দদের।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন