আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত

বিগত ৭ই মে অনুষ্ঠিত বৃটেনের স্হানীয় সরকার নির্বাচনে আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত এসপায়ার পার্টি থেকে টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত হয়েছেন ।
কাউন্সিলার আবু তালহা চৌধুরী ২০২২সালে টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রীন ওয়েষ্ট ওয়ারড থেকে কাউন্সিলার নির্বাচিত হন ।তিনি চার বছর কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটি হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন ।
এ বছর তিনি ফাইন‍্যান্স ও রিসোর্স বিষয়ক কেবিনেটের দায়িত্ব পেয়েছেন ।কাউন্সিলার আবু তালহা চৌধুরীর এ বিজয়ে  ইতিমধ‍্যে লন্ডনের ক‍্যানারী হুয়ারফে আনন্দ সভা ,মৌলভীবাজারের শাহবন্দর হাফিজিয়া মাদ্রাসা এবং শ‍্যামরার বাজার মসজিদে পাঁচটি  মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
কাউন্সিলার আবু তালহা চৌধুরী মৌলভীবাজার উপজেলার সিংকাপনী মাওলানা পরিবারের এক  সার্থক উত্তরসুরী ।তিনি হলেন সাংবাদিক ,কমিউনিটি সংগঠক ও এসপায়ার পার্টির চেয়ারম‍্যাান কে এম আবু তাহের চৌধুরীর জৈষ্ঠ‍্য সন্তান ।তাঁর দাদা ছিলেন ওলীয়ে কামেল হাফেজ মাওলানা শাহ সুফী আব্দুল কাদের চৌধুরী সিংকাপনী (র:)।
আবু তালহা চৌধুরীর ভবিষ‍্যৎ উন্নতির জন‍্য সকলের দোয়া কামনা করা হয়েছে ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন