সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
বিলেতের আবহাওয়া আর বাঙালির ভাগ্য, এই দুটোই কখন যে বদলাতে পারে, কেউ বলতে পারে না। গত তিন দিন থেকে কড়া রোদ আর প্রচণ্ড গরম যেন বলতে চাচ্ছে "ওয়েদার লাইক বাংলাদেশ"
বিলেতের নীল আকাশে মেঘের বদলে এখন শুধুই কড়া রোদের শাষন।
বতর্মানে ৩১° ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরো বৃদ্ধি পেয়ে ৩৩° ডিগ্রি থেকে ৩৪° ডিগ্রি সেলসিয়াস হতে পারে আগামী দুই তিন দিন।
এদিকে তীব্র গরমের কারণে লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে আ্যম্বার হিট আ্যলার্ট জারি করেছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি। বিশেষজ্ঞরা বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন