কিংবদন্তী সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক ও অমর একুশে গানের রচিয়তা আব্দুল গাফফার চৌধুরীর চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্য। সংগঠনের সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলালের সঞ্চলনায়, আব্দুল গাফফার চৌধুরীর স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনেরন পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জুয়েল রাজ।
অনুষ্ঠানে গাফফার চৌধুরীর স্মৃতিচারণায় বক্তারা বলেন, গাফফার চৌধুরীর প্রয়াণ দিবসে বাংলা গণমাধ্যমের নীরবতা সত্যিই দু:খজনক। আমরা যারা ব্রিটেনে আছি, আমাদের সৌভাগ্য গাফফার ভাইয়ের সান্নিধ্যে পেয়েছি, তাঁর ভাইয়ের ছায়া আমাদের উপর আছে ।গাফফার ভাইকে কেউ মুছে ফেলতে পারবে না। বাংলাদেশ যতোদিন থাকবে, বাংলা ভাষা, শহীদ দিবস যতদিন থাকবে।
বঙ্গবন্ধুর পরে দ্বিতীয় ব্যাক্তি গাফফার চৌধুরী যার নাম সারা পৃথিবীর মানুষ জানে।গাফফার ভাই বেঁচে থাকলে আজকের এই বাংলাদেশ হয়ত তিনি নিতে পারতেন না । ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা দু:সময়ে তাঁর কলম তরবারীর চেয়ে দাঁড়ালো ভূমিকা রেখেছে। উপস্থিত বক্তারা সবাই গাফফার চৌধুরীর সাথে তাঁদের স্মৃতিচারণ করেন।
কবিতা আবৃতি করেন সংগঠনের উপদেষ্টা হরমুজ আলী। গাফ্ফার ভাইয়ের প্রিয় রবীন্দ্র সংগীত পরিবেশন করেন মোস্তফা কামাল মিলন ও ইয়াসমীন সুলতানা পলিন। গাফফার ভাইয়ের রচিত গান পরিবেশন করেন শিল্পী হিমাংশু গোস্বামী।
বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু মূসা হাসান, সংগঠনের সহসভাপতি নীলুফা হাসান, সংগঠনের সহ সভাপতি জামাল আহমদ খান, রাজনীতিবিদ আব্দুল আহাদ, চৌধুরী, উপদেষ্টা হামিদ মোহাম্মদ, উপদেষ্টা হরমুজ আলী, যুক্তরাজ্য রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির, কমিউনিটি অ্যাকটিভিস্ট আঙুর মিয়া, রাজনীতিবিদ তারিফ আহমেদ, সাংবাদিক শাহেদ রহমান, সংগঠনের ইসি সদস্য শাহাব উদ্দিন বাচ্চু, আজিজ চৌধুরী , হাবিবুর রহিমান, রাজনীতিবিদ মুজিবুল হক মনি, কিটন শিকদার, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা নাজনীন সুলতানা শিখা, সাংবাদিক অলিউর রহমান অলি, কালচারাল এক্টিভিস্ট ঊর্মী মাজহার, সাংবাদিক মাতিয়ার চৌধুরী, সংগঠনের ইসি সদস্য নূরউদ্দিন আহমেদ, সেন্ট্রাল কমিটির সদস্য আনসার আহমদ উল্লাহ, সংগঠনের ইসি সদস্য ড. আনিসুর রহমান আনিস, ইয়াসমীন সুলতানা পলিন, আজিজ চৌধুরী, মোস্তফা কামাল মিলন,আলোক সাহা প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন