হেডের ওপর কেন ক্ষেপলেন কোহলি?

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে বড় ব্যবধানে হারের পর নতুন বিতর্কে জড়ালেন বিরাট কোহলি। ম্যাচ শেষে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করেই হেঁটে চলে যাওয়ার ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

 

শুক্রবারের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫৫ রানে হারায় হায়দরাবাদ। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন দেখা যায় কোহলি প্যাট কামিন্সসহ অন্যদের সঙ্গে করমর্দন করলেও ট্রাভিস হেডকে সম্পূর্ণ এড়িয়ে যান।

ভিডিওতে দেখা যায়, হেড করমর্দনের জন্য হাত বাড়ালেও কোহলি তার দিকে না তাকিয়েই সামনে চলে যান। পরে হেডও বিষয়টি বুঝে সরে দাঁড়ান।

 

ধারণা করা হচ্ছে, ম্যাচ চলাকালীন দুজনের মধ্যে কথার লড়াই থেকেই এই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি। ব্যাটিংয়ের সময় কোহলি নাকি হেডকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেছিলেন। জবাবে কোহলি আউট হওয়ার পর হেডও পাল্টা মন্তব্য করেন বলে জানা গেছে।

কোহলি অবশ্য বরাবরই আগ্রাসী মানসিকতার ক্রিকেটার হিসেবে পরিচিত।

মাঠে আবেগ, স্লেজিং ও প্রতিপক্ষকে চাপে ফেলার নানা আচরণ প্রায়ই দেখা যায় তার মধ্যে। তবে ম্যাচ শেষে হ্যান্ডশেক না করার ঘটনাটি অনেকের কাছেই ভালোভাবে নেওয়া হয়নি।

 

ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তার মতে, মাঠে উত্তেজনা থাকতেই পারে, কিন্তু ম্যাচ শেষে এমন আচরণ ঠিক হয়নি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন