গত ১৭ মে রোববার টাওয়ার হ্যামলেটসের বো ওয়েস্ট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় ও গেট-টুগেদার সভা অনুষ্ঠিত হয়। এসপায়ার পার্টি মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ নাঈম আহমদ ও মোঃ রিপন আলীর সৌজন্যে এ সভার আয়োজন করা হয়।
গত কাউন্সিল নির্বাচনে দীর্ঘ প্রায় ছয় মাসব্যাপী যারা বিভিন্নভাবে নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করেছেন এবং নির্বাচনের দিন কো-অর্ডিনেটর ও পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, মূলত তাদের সম্মাননা ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়।সাথে সাথে মেয়র লুৎফুর রহমানকে চতুর্থবারের মত নির্বাহী মেয়র হিসাবে নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।
সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বো ওয়েস্ট এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভার শুরুতে মোঃ রিপন আলী উপস্থিত সবাইকে স্বাগত জানান। সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসপায়ার পার্টির চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রোমলি সাউথ থেকে নবনির্বাচিত কাউন্সিলর হাফিজ মোহাম্মদ ইলিয়াছ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মোঃ আব্দুর রব।
বো ওয়েস্ট এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মিজান আব্দুল্লাহ, সাদিকুল হক, শাহিদুল ইসলাম ও লোকমান হোসাইন। দোয়া পরিচালনা করেন হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী।
প্রায় শতাধিক কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ নাঈম আহমদ ও মোঃ রিপন আলী তাদের বক্তব্যে বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বো ওয়েস্ট ওয়ার্ডে আসপায়ার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে তারা দীর্ঘ সময় ধরে এলাকাবাসীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পেয়েছেন। তারা বলেন, নির্বাচনের মাধ্যমে গড়ে ওঠা ভালোবাসা, আন্তরিকতা ও নিঃস্বার্থ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে ইনশাআল্লাহ।
তারা আরও বলেন, নির্বাচনের অনেক আগে থেকেই এলাকার মানুষের নিখাদ ভালোবাসা, আন্তরিকতা, শ্রম ও মূল্যবান সময় দিয়ে যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। দিন-রাত নিরলস পরিশ্রম, দোয়া ও সহযোগিতার জন্য তারা সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা উল্লেখ করেন, টাওয়ার হ্যামলেটসের নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে, সেটিই তাদের সবচেয়ে বড় অর্জন। ভবিষ্যতে এ সম্পর্ককে ভিত্তি করে আরও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে -কে এম আবু তাহের চৌধুরী নির্বাহী মেয়র হিসাবে লুৎফুর রহমানকে পুনরায় বদলী করায় সকল ভোটারদের ধন্যবাদ জানান ।তিনি বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করেও বো ওয়েষ্টে এসপায়ার দলীয় কাউন্সিলারদের এক হাজারের বেশি ভোট প্রদান করা একটি গুরুত্বপূর্ণ সফলতা ।যার সম্পূর্ণ কৃতিত্ব এলাকাবাসীর আন্তরিকতা, দোয়া ও অক্লান্ত পরিশ্রমের ফসল ।
তিনি আরও বলেন, টাওয়ার হ্যামেলটসের উন্নয়নে লুৎফুর রহমানের বিকল্প নেই ।টাওয়ার হ্যামলেটসের জনগণ সকল মিথ্যাচারকে প্রত্যাখ্যান করেছে ।লুৎফুর রহমানের নেতৃত্বে এক বৈপ্লবিক পরিবর্তন হবে
সভায় বক্তারা ,অদূর ভবিষ্যতে বিভিন্ন ফলপ্রসূ সামাজিক ও সেবামূলক কর্মসূচির মাধ্যমে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সবশেষে, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নমূলক কাজে সবসময় প্রস্তুত থাকার আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের প্রতি পুনরায় আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয় এবং প্রীতি ভোজে আপ্যায়িত করা হয় ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন