ক্রিকেটে দীর্ঘদিন অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিলাল-ই-ইমতিয়াজ-এ ভূষিত করা হয়েছে।
আজ বুধবার (১৩ মে) আইওয়ান-ই-সদরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আফ্রিদিকে এই সম্মাননা প্রদান করেন।
পাকিস্তানের ক্রিকেটে অবদানের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে আফ্রিদির ভূমিকা এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে তার নেতৃত্বদানকেও এই পুরস্কারের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে।
বিশেষ করে ২০০৯ সালে পাকিস্তানের ঐতিহাসিক টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে আফ্রিদির অনবদ্য ভূমিকার কথা অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হয়েছে।
একনজরে শহীদ আফ্রিদির বর্ণাঢ্য ক্যারিয়ার
ওয়ানডে : ৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান (৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি) এবং ৩৯৫টি উইকেট।
টি-টোয়েন্টি : ৯৯ ম্যাচে ১৪১৬ রান এবং ৯৮টি উইকেট।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট : তিনি পাকিস্তান সুপার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আইপিএল এবং বিগ ব্যাশসহ বিশ্বের প্রায় সব বড় লিগে দাপটের সঙ্গে খেলেছেন।
২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক : ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ে মূল কারিগর ছিলেন আফ্রিদি। সেই ম্যাচে বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৪০ বলে ৫৪ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে শিরোপা এনে দিয়েছিলেন তিনি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন