আম হাতে মেট গালায় ইশা আম্বানি, কেউ বিছানার চাদর জড়িয়ে!

ফ্যাশন দুনিয়ার সবচেয়ে আলোচিত আয়োজন মেট গালা এর ৭৮তম আসরেও দেখা গেছে তারকাদের ব্যতিক্রমী উপস্থিতি। রেড কার্পেটে কেউ হাজির হয়েছেন বিছানার চাদর-অনুপ্রাণিত পোশাকে, কেউ কোলে নিয়েছেন পুতুল, আবার কেউ ঘুরছিলেন হাতে আম নিয়ে! সব মিলিয়ে এবারের আয়োজন ছিল চমকে দেওয়ার মতো।

সবচেয়ে নজর কাড়েন রোমানিয়ার চিত্রশিল্পী মারিয়া জারদোয়া। তিনি পুরো সময়ই কোলে একটি পুতুল নিয়ে ঘুরেছেন, যা ছিল তার পোশাকের অংশ।

শৈশবের স্মৃতি ও পুতুল খেলার দিনগুলোকে তুলে ধরতেই এমন থিম বেছে নেন এই ৪৫ বছর বয়সী শিল্পী।

 

ভারত থেকে আলোচনায় আসেন ইশা আম্বানি। শাড়িতে তিনি তুলে ধরেন ভারতীয় লোকশিল্পের ছোঁয়া। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তার হাতব্যাগ, যা ছিল আমের আদলে তৈরি।

অনেকেই প্রথমে ভেবেছিলেন তিনি হাতে আম নিয়ে এসেছেন।

 

মার্কিন সুপারমডেল ও উদ্যোক্তা কার্লি ক্লসের সাজ নিয়েও ছিল আলোচনা। কেউ তার পোশাককে ‘বিছানার চাদরের মতো’ বলেছেন, আবার কেউ একে সম্পূর্ণ ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে দেখেছেন।

অন্যদিকে পপ তারকা রিহানা হাজির হন যেন এক জীবন্ত শিল্পকর্ম হয়ে।

লিকুইড, মেটালিক ও ফিউচারিস্টিক ডিজাইনের গাউন তাকে অনেকে ‘চলন্ত আর্টওয়ার্ক’ বলেও অভিহিত করেন। তার সঙ্গে ছিলেন সঙ্গী এএসএপি রকি।

 

বিশ্বের শীর্ষ মডেলদের একজন আদুয়াত আকেচের গাউন ছিল অর্থবহ। কালো রঙের পোশাকে প্রায় এক হাজার হাতে বানানো লিলি ফুল বসানো ছিল, যা মাতৃত্ব ও নতুন জীবনের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়।

দক্ষিণ আফ্রিকার পপস্টার টাইলা হাজির হন ‘ন্যাকেড’ থিম সাজে, যেখানে হীরা ও চেইন ছিল মূল আকর্ষণ।

অন্যদিকে মার্কিন অভিনেত্রী চেজ ইনফিনিটির গাউন ছিল পুরোপুরি আর্টওয়ার্কের মতো, যাতে বসানো ছিল প্রায় ১৫ লাখ চুমকি।

 

সব মিলিয়ে এবারের মেট গালা ছিল শুধু ফ্যাশনের নয়, বরং কল্পনা ও সৃজনশীলতার এক বিশাল প্রদর্শনী, যেখানে পোশাকই হয়ে উঠেছে শিল্পের ভাষা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন