চিকিৎসার অভাবে সন্তান বিক্রির সিদ্ধান্ত; মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন বিএনপি নেতা এনামুল

gbn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।  

পাইকগাছায় চিকিৎসার জন্য সন্তান বিক্রির সিদ্ধান্ত নেওয়া এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা এসএম এনামুল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতা আত্তাব গাজী (৪৫) কে চিকিৎসার জন্য মানবিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা দিয়ে সহায়তা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।   উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের স্বেচ্ছাসেবক দলের নেতা আত্তাব গাজী লিভার টিউমার ও সিরোসিসে আক্রান্ত হয়ে  দীর্ঘদিন ধরে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।

অসহায় পরিবারে স্ত্রী শাহিদা খাতুন ও চার কন্যা সন্তান নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন। স্বামীর চিকিৎসার খরচ জোগাতে উপায়ান্ত না পেয়ে ছোট কন্যা সন্তানকে বিক্রি করার মতো কঠিন সিদ্ধান্তও নিতে বাধ্য হয় পরিবারটি। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি নজরে আসে বিএনপি নেতা এস এম এনামুল হকের।

রবিবার (২৯ মার্চ) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং চিকিৎসাধীন আত্তাব গাজীর খোঁজখবর নেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিজ উদ্যোগে নগদ ৫০ হাজার টাকা আত্তাব গাজীর স্ত্রী শাহিদা খাতুনের হাতে তুলে দেন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তরের ব্যবস্থা করেন এবং প্রয়োজনে ভারতে পাঠানোর উদ্যোগও গ্রহণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ  মানিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা লিটন এ আর খান, বিএনপি নেতা আবুল বাশার বাচ্চু,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক, যুগ্ম আহবায়ক শামীম জোয়ার্দার,  কিশোর কুমার মন্ডল,  যুবদল নেতা  ফয়সাল রাশেদ সনি, লিটন খান,  শেখ জাহিদুর রহমান, ইউপি সদস্য শেখর ঢালী, ওবায়দুল্লাহ সরদার। 

দীর্ঘদিন ধরে অসুস্থ আত্তাব গাজীর চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল অর্থাভাবে। এনামুল হকের এই মানবিক সহায়তায় পরিবারটিতে নতুন করে বাঁচার স্বপ্ন জেগেছে। চার কন্যা সন্তান ও স্ত্রী এখন কৃতজ্ঞতায় আবেগাপ্লুত।

রেজাকপুরের একটি ছোট্ট কুঁড়েঘরে বসবাস করা এই পরিবারের আর্তনাদ যেন একসময় হারিয়ে যাচ্ছিল নিরবতায়। তবে মানবিক উদ্যোগে সেই নীরবতার মাঝেই ফিরে এসেছে আশার আলো—একজন স্বামী বাঁচতে চাই, চারটি নিষ্পাপ কন্যা নিয়ে লড়ে যাচ্ছেন এক অসহায় নারী ! উল্লেখ্য ২৮ মার্চ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আত্তাব গাজীর চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন নবনিযুক্ত খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। এসএম এনামুল হকের মতো সমাজের বিত্তবানরা আত্তাব গাজীর মতো চিকিৎসা বঞ্চিত অসহায় পরিবারের পাশে এসে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা সকলের।। 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন