নিশাঙ্কার নয়নাভিরাম সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে বিদায়ের শঙ্কায় ঠেলে সুপার এইটে শ্রীলঙ্কা

gbn

অস্ট্রেলিয়া আসলে কোথায় হারল?

এটি ব্যাখ্যা করার জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই। ৮.২ বলে বিনা উইকেটে দলীয় শতক পেরিয়ে রীতিমতো উড়িছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে তারা ২৫০ রানের লক্ষ্য দিবে কি না, তখন সেই আলোচনা চলছিল। 

কিন্তু এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল।

শেষ ৭০ বলে দলটি তুলতে পারল মাত্র ৭৭ রান, হয়ে গেল অলআউট। 

 

ইনিংসের দ্বিতীয় ভাগে অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতা তুলে ধরতে এই পরিসংখ্যান যথেষ্টঘুরে দাঁড়ানো লঙ্কান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২১ রানের ব্যবধানে ৬ আর মাত্র ৭ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়েছে অজিরা। 

তবু টি-টোয়েন্টিতে ১৮১ রান বেশ চ্যালেঞ্জিং। কিন্তু ক্যান্ডির ব্যাটিং স্বর্গে বড় লক্ষ্যকেও মামুলি বানিয়ে ফেললেন পাথুম নিশাঙ্কা।

১০ চার ও ৫ ছক্কায় তাঁর ৫২ বলের নয়নাভিরাম সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইটে উঠে গেল সহ-আয়োজক শ্রীলঙ্কা। এবারের আসরে এটিই কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি।

 

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেওয়া ১৮২ রানের লক্ষ্য ২ ওভার ও ৮ উইকেট হাতে রেখে টপকে গেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন এটিই লঙ্কানদের সর্বোচ্চ রান তাড়া করে জয়।

 

 

জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কার কাছেও হেরে বিদায়ের দ্বারপ্রান্তে চলে গেল অস্ট্রেলিয়া। আগামীকাল বিকেলে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এই ম্যাচে জিম্বাবুয়ে জিতলেই ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার লজ্জায় পড়বে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮১ অলআউট (হেড ৫৬, মার্শ ৫৪, ইংলিস ২৭, ম্যাক্সওয়েল ২২; হেমন্ত ৩/৩৭, চামিরা ২/৩৬, কামিন্দু ১/১৯)।
শ্রীলঙ্কা: ১৮ ওভারে ১৮৪/২ (নিশাঙ্কা ১০০*, কুশল ৫১, রত্নায়েকে ২৮*; স্টয়নিস ২/৪৬, ম্যাক্সওয়েল ০/১৬)।

 
ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন