সাফ জয়ী নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীনকে সংবর্ধনা দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার

gbn

শাহীন গোলদার,সাতক্ষীরা সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ ২০২২-এ বাংলাদেশ মহিলা ফুটবল দলের ডিফেন্ডার মাছুরা পারভীনকে সাতক্ষরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (০২ অক্টোবর) বেলা ১১ টায় সাতক্ষীরা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। পরে জেলা পুলিশের আয়োজনে মাছুরা পারভীনকে সংবর্ধনা প্রদান করে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান (সার্বিক) অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. সজিব খান,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান, ক্রিয়া সংস্থার খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ, জেলা ক্রিয়া সংস্থা ও ফুটবল ফেডারেশনের কর্মকতারা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষ থেকে

মাছুরাকে ১ লক্ষ ও জেলা পুলিশের পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হয় ৷ একই সাথে তাদের পারিবারিক ভাবে সব সময় সহযোগিতার আস্বাস্ত করেন। এ সময় মাছুরার পিতা মো. রজব আলী ও পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় নারী ফুটবল দলের সদস্য সংবর্ধনা শেষে মাসুরা পারভীন বলেন, ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় মেয়েদের ফুটবল খেলা সহজ ছিলনা। অনেক প্রতিকুলতা পার করে আমি প্রতিষ্ঠিত হয়েছি। সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর আগে গত ২৪ অক্টোবর সাফজয়ী বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক সাবিনা খাতুনকে প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় এবং আগামীতে সাবিনা ও মাছুরাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা জানানো হয়। ###

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন