জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দেড় কেজি গাঁজাসহ বিশু আলী(৩৫) নামে এক ব্যাক্তি গ্রেফতার হয়েছে। গত বুধবার (১৬’সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বারিয়াদীঘি পূর্বপাড়া গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।তিনি শিবগঞ্জের কালিগঞ্জ সদরটোলা গ্রামের মৃত আসতুর রহমান লাটুর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্য (ওসি) বাবুল উদ্দিন সরদার বলেন,এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামীকে বৃহস্পতিবার(১৭’সেপ্টেম্বর) বিকেলে আদালতে পাঠানো হয়েছে। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন