নবীগঞ্জে শশুরবাড়ীর বাগানে গাছের সাথে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ,হবিগঞ্জ থেকে ॥ 

নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সারং বাজারে আব্দুল সামাদ (৩০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৯ অক্টোবর মঙ্গলবার সকালে শশুরবাড়ির পাশের বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহতের ভাই আব্দুল করিম জানান, আব্দুস সামাদ তার ২য় স্ত্রী সালমা বেগমকে নিয়ে চট্টগ্রামে বসবাস করত। স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়ার জের ধরে সম্প্রতি স্ত্রী সালমা বাপের বাড়িতে চলে এসে আব্দুল সামাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর থেকেই সামাদ মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। প্রথম স্ত্রী ও ১ সন্তান থাকার পরও সামাদ প্রেমের মাধ্যমে সালমাকে বিয়ে করে। যা নিয়ে দুই পরিবারে মামলা চলছিল। আমার ধারণা সালমার বাড়ির লোকজন হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। নিহতের ২য় স্ত্রী সালমা বেগম বলেন, অনেকদিন সামাদের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তারা পালিয়ে বিয়ে করে সংসার শুরু করেন। কিন্তু তার পিতা ফরাস মিয়া বাদি হয়ে মামাদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। আমি ও সামাদ একমাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে চিটাগাং বসবাস করি। কিছুদিন আগে সামাদ আমাকে বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য চাপ দেয়। বিষয়টি আমি আমার পরিবার কে জানালে তারা টাকা দিতে না পারলে সামাদ আমাকে মারপিট করে। খবর পেয়ে আমার পরিবার আমাকে উদ্ধার করে হবিগঞ্জ  হাসপাতালে চিকিৎসা করায় এবং সামাদের বিরুদ্ধে মামলা করে। এরপর থেকে সামাদ পলাতক ছিল। গতকাল মঙ্গলবার ভোরে আমাদের বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় সামাদের লাশ দেখতে পায়। তার ধারণা কেউ সামাদকে হত্যা করে তাদের ফাঁসাতে তাদের বাড়ির পাশে গাছে লাশ ঝুলিয়ে রাখে। এদিকে, গত সোমবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম থেকে কাউকে কিছু না জানিয়ে এলাকায় চলে আসে সামাদ । তবে এলাকার কারো সঙ্গে দেখা হয়নি তার। গতকাল মঙ্গলবার ভোরে তার দ্বিতীয় স্ত্রীর ঘরের পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুর রহমান বলেন, আব্দুল সামাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রির্পোট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন