কুলাউড়া প্রতিনিধি //
মৌলভীবাজারের কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছিদ্দিকুল আলমের সভাপতিত্বে ও লিডার মো. ফেরদৌস মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার প্রমুখ।
সভায় দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। সভার পূর্বে শহরে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন