পাইকগাছায় আসহায় পরিবারের ভোগদখলে থাকা জমি থেকে লক্ষাধিক টাকার গাছ কাঁটার অভিযোগ!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।। 

পাইকগাছায় পুলিশের নির্দেশনা উপেক্ষা করে পেশি শক্তি বলে অসহায় হিন্দু পরিবারের ভোগদখলে থাকা  জমি থেকে গাছ কাঁটা ও মারপিটের  অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গোপাল দাশ প্রতিকার পেতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 

মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়ুলী ইউপির কাঠিপাড়া বাজার সংলগ্ন স্থানে।

জানাগেছে,  গত ০৩-০৭-২০০১ সালে কাঠিপাড়াতে বিভিন্ন দাগ খতিয়ান থেকে  মৃতঃ শচীন্দ্র নাথ দাশের ছেলে গোপাল দাশ( ৬০) এর স্ত্রী শিল্পী রানী ১০ শতক ও প্রতিবেশি  কলেজ শিক্ষক রণজিৎ  ৮ শতক জমিসহ  মোট ১৮ শতক জমি পৃথক- পৃথক কোবলা দলিলমূলে খরিদ করেন।  দাদী  করিমুন্নেছার ওয়ারেশ মূলে জমি দাতা হলেন, স্থানীয় বাসিন্দা আবুল হোসেন খার ভাইপো- আলাউদ্দীন, হাফিজ ও রাজউদ্দীনসহ ৩ ভাই। জানাগেছে, এ দলিলে সনাক্তও করেন আবুল হোসেন খাঁ। সেই থেকে শিল্পী রানীর পরিবার বসতবাড়ীর সাথেই ক্রয়কৃত  জমিতে মেহগনি,সুপারীসহ মূল্যবান গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু ভুক্তভোগী  পরিবার সহ স্থানীয়দের  অভিযোগ গত ৫ আগস্টের পর থেকে নানা ভাবে হুমকি ধমকি দিয়ে আবুল হোসেন জমি থেকে গাছ কাঁটার চেষ্টা করে আসছেন। এ ঘটনায় গোপল থানা ও স্থানীয়  পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন।

গোপাল অভিযোগ করেন সম্প্রতি লোকজন নিয়ে  গাছ কাটতে গেলে তিনি রাড়ুলী পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ক্যাম্প পুলিশ দু'পক্ষের উপস্থিতিতে শালিসি বৈঠক করেন। শালিসির এক পর্যায়ে  ক্যাম্প ইনচার্জ এসআই এমদাদ নির্দেশনা দেন বিষয়টি  নিস্পত্তি না হওয়া পর্যন্ত কাঁটা গাছ নেওয়া যাবেনা। কেউ আইন হাতে তুলে নিতে পারবেন না।

 বিবাদী আবুল খাঁ শর্তমেনে নিয়ে ক্যাম্প ত্যাগ করেন। যা সকলে অবহিত। 

গোপাল দাশ জানান, আমি বাড়িতে না থাকার সুযোগে মঙ্গলবার সকালে হঠাৎ করে লোজজন নিয়ে আবুল খা,তার ছেলে মেয়ে জোর করে সব কাঁটা গাছ জোরপূর্বক নিয়ে যায়। যার মূল্য হবে লক্ষাধিক টাকা। পুলিশের কাছে মোবাইল করা হলেও ফোন রিসিভ করেনি। স্ত্রী শিল্পী রানীর অভিযোগ বাঁধা দিতে গেলে ওরা আমাকে লাঞ্ছিত করে বাড়ী ছাড়ার হুমকি দেয়। অভিযোগ সম্বন্ধে আবুল হোসেন খা বলেন,আমার লাগানো গাছ আমি কেটে নিয়েছি,জাযগা জমি নিয়ে পুলিশ কি করবে বলে উল্টো প্রশ্ন তোলেন।

এ প্রসঙ্গে  রাড়ুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এমদাদ জানান, ভুক্তভোগীকে কোর্টে আইনের আশ্রয় নিতে বলেছি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন