চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান শিবগঞ্জে মাদক উদ্ধার

gbn


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে  ৫০ গ্রাম হেরোইন ও ১৯০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। শনিবার (২৪ সেপ্টেম্বর)  ভোররাতে চকপাড়া সীমান্তের ১ কিলোমিটার বাংলাদেশের ভেতেরে পুরাতন উনিশবিঘী নামক এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্নেল আমীর হোসেন মোল্লা জানান,১ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে । ####

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন