তৌহিদি জনতার দাবিতে পলাশবাড়ী ড্রীমল্যান্ড থেকে ‘ঈসা (আ.)/যিশু’ ভাস্কর্য অপসারণ

gbn

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা: তৌহিদি জনতার দাবির মুখে পলাশবাড়ীর ড্রীমল্যান্ড এডুকেশন পার্ক থেকে ‘হযরত ঈসা (আ.)/যিশু’ লেখা একটি ভাস্কর্য অপসারণ করেছে কর্তৃপক্ষ।

সম্প্রতি ভাস্কর্যটি ঘিরে ধর্মীয় অনুভূতি সংশ্লিষ্ট বিতর্ক সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা পুলিশ সুপারের নির্দেশে পলাশবাড়ী থানার ওসি সরওয়ার আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তা অপসারণের নির্দেশ দেন।

পরে পার্ক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ভাস্কর্যটি সরিয়ে নেয়। ড্রীমল্যান্ডের স্বত্বাধিকারী রিয়াসাত রিফফাত নবী মলিন জানান, ধর্মীয় অনুভূতি ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন