ঝিনাইদহে আগামী শনিবার থেকে বিকাল ৫ টার পর চলাচলে বিধি-নিষেধ আরোপ

ঝিনাইদহ প্রতিনিধিঃ করোনার সংক্রমন প্রতিরোধে আগামী শনিবার থেকে চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে কোভিড-১৯ প্রতিরোধ কমিটি। বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকাল সদর পৌরসভাসহ ৬ টি পৌর এলাকার সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে ৭ দিন এ নিদের্শনা জারী থাকবে।বুধবার বিকেলে কোভিড-১৯ প্রতিরোধ কমিটি সভায় জেলা প্রশাসক মজিবর রহমান জানান, ওই দিন থেকে ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে চলবে দুরপাল্লার যানবাহন। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাস্ক বাদে স্বাস্থ্যবিধি ছাড়া বাইরে বের হলে অধিক জরিমানা বিধান রাখা হয়েছে।একই সাথে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী ৬টি ইউনিয়নে পুর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আরো ৭দিন বাড়ানো হয়েছে।সভায় জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ৪৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। বুধবার সকালে যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ১২০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৪৩ জনের করোনা পজেটিভ এসেছে। শনাক্তের হার ৩৬ ভাগ। এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ১’শ ৯৭ জন করোনায় আক্রান্ত হলো। জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৬২ জনে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন