‘আইকনিক ১০’ নিয়েই পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, কবে মাঠে নামছেন?

অবসরের লম্বা বিরতি ভেঙে ৪৬ বছর বয়সে ফের পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে খেলার ঘোষণা দিয়েছেন সাবেক এই বিশ্বসেরা তারকা।

নতুন এই ইনিংস শুরুর পর ক্যারিয়ারের ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করার স্বপ্ন বুনছেন সাবেক পিএসজি, বার্সেলোনাসহ খ্যাতনামা সব ক্লাবে খেলা প্লেমেকার।

 

রোনালদিনহোর আগমনকে স্মরণীয় করে রাখতে সমুদ্রসৈকতে আয়োজন করা হয় ‘রোনালদিনহো ডে’। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ভক্ত সেখানে ভিড় জমান তাদের প্রিয় তারকাকে একনজর দেখার জন্য। ২০১৫ সালে বুট জোড়া তুলে রাখা এই মহাতারকা রাভেনা ক্লাবের শেয়ারহোল্ডার হিসেবেও যুক্ত হচ্ছেন।

 

 

নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত রোনালদিনহো বলেন, ‘পুরোনো বন্ধুদের সঙ্গে এখানে আসতে পেরে দারুণ লাগছে। মাঠে আমাকে নামানো হবে কি না, তা কোচই ভালো বলতে পারবেন। তবে ইতালিতে ফিরতে পেরে দুর্দান্ত লাগছে, আমি সতীর্থদের জেতাতেই এসেছি। ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই, শতভাগ ফিট আছি।

Your browser does not support the video tag.

যদি ৩০০তম গোলটি পেয়ে যাই, তবে তা হবে অবিশ্বাস্য এক অনুভূতি।’

 

২০০২ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড ২০০৫ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর। ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে ক্যারিয়ারের শেষ অফিসিয়াল ম্যাচটি খেলেছিলেন তিনি। এতদিন পর তার মাঠে ফেরার বিষয়টি প্রথম গুঞ্জন হিসেবে সামনে এনেছিলেন ক্লাব মালিক ইগনাজিও চিপ্রিয়ানি।

রাভেনার মালিক স্পষ্ট করে জানান, এই উদ্যোগ কেবল কোনো বাজারজাতকরণ বা চমক দেওয়ার চেষ্টা নয়, বরং ফুটবলের এক রোমান্টিক প্রত্যাবর্তন।

তবে আগামী সোমবার সেরি সি-র উদ্বোধনী ম্যাচে রেগিয়ানার বিপক্ষে দেখা যাবে না এই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে। তাই কিংবদন্তিকে মাঠে দেখতে আপাতত কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে ফুটবল ভক্তদের। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন