সিলেট-সুনামগঞ্জ সড়ক অচল করার ঘোষণা পরিবহন শ্রমিকদের

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেট সুনামগঞ্জ ও সিলেট-ছাতক সড়কে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা। ৫ দফা দাবিতে বাস্তবায়ন না করায় তারা এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে

 

 

 

রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে এই কর্মসূচি শুরু হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে  জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

 

শনিবার (১৫ আগস্ট) দুপুরের দিকে সিলেটের পারাইরচকে ট্রাক টার্মিানাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এই কর্মবিরতি ঘোষণা করে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। সভায় বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

 

সভায় জানানো হয়, জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের দেওয়া ৫ দফা কর্মসূচি বাস্তবায়ন না হওয়ায় রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।

 

 

তাদের ৫ দফা দাবিগুলো হচ্ছে, ছাতক পৌরসভার নামে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজী বন্ধ, লামাকাজীর এম এ খান সেতুসহ সিলেটের সব সেতুতে থেকে টোল আদায় বন্ধ, মোটর সংযুক্ত ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে পণ্য পরিবহন বন্ধ, কাগজপত্র যাচাইয়ের নামে পুলিশি হয়রানি বন্ধ ও সংগঠনের সভাপতি আবু সরকারের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার বন্ধ।

 

নেতৃবৃন্দ জানান, রবিবার ভোর ৬টা থেকে সিলেট সুনামগঞ্জ ও সিলেট-ছাতক রুটে শুরু হওয়া এই কর্মবিরতি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।

 

 

সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্করের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন, ট্রাক মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমদ সোহেল, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবের, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, ট্রাক মালিক নেতা আক্তার রশীদ চৌধুরী, মুজিবুর রহমান, কয়ছর আহমদ জালালী, শাহজাহান আহমদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপদিত কাউছার আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সম্পাদক মাহবুব মিয়া মবু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মত্তছির আলী ও শ্রমিক নেতা আহমদ আলী স্বপন প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন