জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরে আ’লীগের দু’টি গ্রুপের মধে ৩ দিন যাবৎ উত্তেজনা চলছে। বুধবার (২৬’আগষ্ট) এরই জেরে মানববন্ধন,দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া,সংবাদ সম্মেলন-পাল্টা সংবাদ সম্মেলনের মত ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় ইটপাটকেল নিক্ষেপ,লাঠিসোঠা ব্যবহারসহ কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে। তবে পুলিশ জানিয়েছে, গুরুতর আহতের কোন খবর পাওয়া যায় নি। এসব ঘটনায় কেউ আটক হয়নি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে।
এর আগে গত সোমবার (২৪’আগষ্ট) থেকে ফেইসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়া,কর্মীর বাড়িতে হামলা,মারধর,গালি ও হুমকি দেয়ার মত অভিযোগ দু’পক্ষ থেকেই পাওয়া যায়। এরপর থেকেই উত্তেজনা বাড়তে থাকে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) শামসুল আলম শাহ বলেন, পূর্বের ঘটনায় দু’পক্ষের দু’জন গত মঙ্গলবার (২৫’আগষ্ট) রাতে ও বুধবার সকালে থানায় অভিযোগ করেছেন। অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তবে বুধবারের ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করে নি।
জানা গেছে, বিবাদমান দুই গ্রুপের এক গ্রুপে নেতৃত্বে রয়েছেন উপজেলা আ’লীগ সেক্রেটারী আতিকুল ইসলাম টুটুল খান। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন। তবে এদের পেছনে রয়েছেন একাধিক প্রভাবশালী । সংবাদ সম্মেলনে দু’জনই এসব ঘটনার জন্য ও বিভিন্ন অভিযোগে পরস্পরকে দায়ি করেছেন। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন