জিবি নিউজ প্রতিনিধি//
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড নামের পর্কের সামনা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চেকপোস্ট করাকালে চোরাই পথে আসা ভারতীয় পণ্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের বক্তারপুর এলাকার মৃত ছবেদ আলীর ছেলে মো. আলী হোসেন প্রকাশ করিম (৪৮) ও ফরিদপুরের চরভদ্রাসন থানার শিকদার ডাঙ্গী সবুল্যা এলাকার মৃত আলেপ ব্যাপারী এবং মাজেদা খাতুনের ছেলে মো. আল-আমিন বেপারী।
জানা যায়, চেকপোস্ট চলাকালে কোম্পানীগঞ্জ-থেকে সিলেট শহরগামী একটি ছাই রঙের হাইয়েসকে থামার সঙ্কেত দিলেও তা অমান্য করে পালানোর চেষ্টা করে।
পরে পুলিশ গাড়িসহ করিম- আল-আমিনকে আটক করে। এসময় গাড়িটি তল্লাশি করে অবৈধভাবে নিয়ে আসা ২৭০ কেজি ভারতীয় জিরা যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে এয়ারপোর্ট থানায় মামলা (নং ১৪/২৭/২/২৬) দায়ের করে দু’জনকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন