কুশিয়ারা নদীতে ঘর তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

gbn

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে তলিয়ে যাওয়া ৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের মধ্যে কম্বল, ঢেউটিন ও নগদ টাকা অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তাদের হাতে এই অনুদান তুলে দেন।

গত মঙ্গলবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পূর্বপাড়া গ্রামের ৫টি বসতবাড়ি কুশিয়ারা নদীতে তলিয়ে যায়। ঘরবাড়ি বসতভিটে হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত আবুল মিয়া, আবুল খায়ের, হারুন মিয়া, কাহের মিয়া ও সুফিয়া বেগমের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল ও ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলু, ভাদেশ^র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই।

গত মঙ্গলবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পূর্বপাড়া গ্রামের ৫টি বসতবাড়ি কুশিয়ারা নদীতে তলিয়ে যায়। ঐদিন রাতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নবনির্বাচিত সাংসদ এডভোকেট এমরান আহমদ চৌধুরী সরেজমিনে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক অস্থায়ী পুনর্বাসন এবং নদী ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন