মাইল এন্ডে ২৩০,০০০ পাউন্ড বিনিয়োগে মাল্টি-স্পোর্টস কোর্ট ও স্টেডিয়ামের আধুনিক রূপান্তর

gbn

মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে সাম্প্রতিক উন্নয়ন কাজে ২ লাখ ৩০,০০০ পাউন্ডেরও বেশি বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আগের টেনিস কোর্টকে নতুন মাল্টি-স্পোর্টস কোর্টে রূপান্তর এবং মাইল এন্ড পার্ক স্টেডিয়ামে আধুনিকায়িত হসপিটালিটি এলাকা তৈরি। এ নিয়ে ‘বি ওয়েল’ সেন্টারগুলোর মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৬ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড।

১ লাখ ৩০,০০০ পাউন্ড ব্যয়ে পুরনো টেনিস কোর্টকে বহুমুখী নতুন পিচে রূপান্তর করা হয়েছে। এতে রয়েছে ২জি সারফেস, নতুন নেট, হকি গোলপোস্ট এবং বেষ্টনী। উন্নত এই কোর্ট এখন টেনিস, হকি ও নেটবল খেলার জন্য ব্যবহার করা যাবে। আগের কংক্রিট কোর্টের তুলনায় এটি বি ওয়েল সদস্য ও স্থানীয় ক্রীড়া দলের জন্য আরও ভালো খেলার অভিজ্ঞতা দেবে। মাল্টি-ইউজ নকশার কারণে একাধিক খেলাধুলা আয়োজন সম্ভব হবে এবং ব্যবহার ক্ষমতাও বৃদ্ধি পাবে।

 

মাইল এন্ড স্টেডিয়ামে ১ লাখ পাউন্ডেরও বেশি বিনিয়োগে আরও উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পে ফুটবল ফাউন্ডেশন এর প্রিমিয়ার লীগ স্টেডিয়াম সাপোর্ট ফান্ড থেকে আংশিক অনুদান এবং কাউন্সিলের ম্যাচ ফান্ডিং সহায়তা রয়েছে। উন্নয়ন গুলোর মধ্যে রয়েছে নতুন খেলোয়াড়দের ওয়াকওয়ে, পেরিমিটার ফেন্সিং কভার, একটি টার্ন স্টাইল এবং পূর্বে অব্যবহৃত চেঞ্জিং রুম থেকে তৈরি সম্পূর্ণ নতুন হসপিটালিটি এলাকা। নতুন এই স্থান ম্যাচের দিন ক্লাব ও দর্শকদের অভিজ্ঞতা উন্নত করবে। পাশাপাশি এটি স্কুল ছুটির প্রোগ্রাম, কমিউনিটি স্পোর্টস প্রশিক্ষণ, কোচ শিক্ষা কার্যক্রম এবং মেয়র’স কাপের মতো আয়োজনের জন্যও ব্যবহার করা যাবে।

২০২৪ সালে স্পোর্টিং বেঙ্গল ফুটবল পিরামিডের স্টেপ ৪ এ উন্নীত হওয়ার পর এসব উন্নয়ন বিশেষ গুরুত্ব পেয়েছে। ক্লাবটি তাদের হোম ম্যাচ মাইল এন্ড স্টেডিয়ামে খেলে। নতুন উন্নয়ন গুলো নিশ্চিত করেছে যে স্টেডিয়ামটি এখন ফুটবল ফাউন্ডেশন - এর স্টেডিয়াম গ্রেডিং মানদণ্ড পূরণ করছে। ফলে স্পোর্টিং বেঙ্গল এবং অন্যান্য স্থানীয় ক্লাবগুলো গ্রেডিং-সংক্রান্ত কোনো জরিমানা ছাড়াই উচ্চতর পর্যায়ে প্রতিযোগিতা চালিয়ে যেতে পারবে।

সেবার মান উন্নয়ন, খেলাধুলায় প্রবেশাধিকার বাড়ানো এবং সুস্থ কমিউনিটি গড়ে তুলতে কাউন্সিল বরাবরই বরোর বিভিন্ন লেজার সুবিধায় বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে।

সম্প্রতি মাইল এন্ডের ফুটবল পিচগুলোতে উন্নয়ন কাজ এবং হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টার-এ দুটি নতুন কাস্টম-নির্মিত অ্যাসপেন সাউনা স্থাপন করা হয়েছে, যা বি ওয়েল সদস্যদের জন্য লেজার বা অবসর সুবিধা আরও উন্নত করেছে।
বর্তমানে পপলার বাথস্  এ নারীদের জন্য আলাদা জিম ও চেঞ্জিং সুবিধা তৈরির কাজ চলছে, যা এ বছর শেষ হওয়ার কথা। এছাড়া বিভিন্ন লেজার সেন্টারে যন্ত্রপাতি উন্নয়নসহ আরও উন্নয়ন পরিকল্পনায় রয়েছে।

 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচার এন্ড লেজার বিষয়ক ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর কামরুল হোসেন বলেন, “এই বিনিয়োগ গুলো টাওয়ার হ্যামলেটসের সবার জন্য উচ্চমানের ও সহজপ্রাপ্য লেজার সুবিধা নিশ্চিত করার আমাদের অঙ্গীকারের প্রমাণ।’

 

 

তিনি বলেন, “আমাদের সেন্টারগুলো উন্নত করা, কার্যক্রমের পরিধি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ ক্রীড়া অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে আমরা বাসিন্দাদের আরও সুস্থ ও সক্রিয় জীবনযাপনে সহায়তা করছি এবং স্থানীয় ক্লাবগুলোকে এগিয়ে যেতে সাহায্য করছি।”

টেনিস খেলার জন্য মাল্টি-কোর্ট বুক করতে বি ওয়েল-এর ওয়েবসাইট (be-well.org.uk) ভিজিট করুন।

হকি ও নেটবল বুকিংয়ের জন্য [email protected] ঠিকানায় সরাসরি মাইল এন্ডের সঙ্গে যোগাযোগ করা যাবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন