খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান

gbn

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

চলমান এই সংঘাতের মধ্যে অভূতপূর্ব জনসমাগমের আশঙ্কায় খামেনির রাষ্ট্রীয় জানাজা পেছানো হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়। যদিও স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানী তেহরানে দেশটির এই সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় জানাজা আয়োজনের কথা ছিল।

 

 

রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়, ‘শহীদ ইমামের বিদায়ী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।’

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে আগ্রাসনে গত শনিবার ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তার মৃত্যুতে দেশটিতে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

 

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন। এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে তিনি ইরানে ইসলামী বিপ্লবে অংশ নিয়েছিলেন। দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে দেশটির রক্তক্ষয়ী যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন