জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধক টীকা গ্রহণকারী ব্যাক্তি ও টীকা গ্রহণের জন্য নিবন্ধনকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে। বৃহস্পতিবার (৪’মার্চ) পর্যন্ত জেলার ৫ উপজেলায় অগ্রাধিকারপ্রাপ্তরাসহ টীকা নিয়েছেন ২৪ হাজার ১৫৮ জন। এদিন দুপুর পর্যন্ত জেলায় নিবন্ধন করেছেন ৩১ হাজার ৭৩৪ জন। এ পর্যন্ত টীকা গ্রহীতাদের মধ্যে সদরের ১০ হাজার ৯৭৭,শিবগঞ্জে ৬ হাজার ৬৯৭,গোমস্তাপুরে ৩ হাজার ৬১৩,নাচোলে ১ হাজার ৩২৯ ও ভোলাহাট উপজেলার ১ হাজার ৫৪২ জন রয়েছেন। বিকেলে সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানান,জেলায় প্রথম চালানে ৪৮ হাজার ডোজ টীকা পাওয়া গেছে।
সিভিল সার্জন আরও জানান,জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮২৪ জন। শনাক্তদের মধ্যে সূস্থ হয়েছেন ৯৮ শতাংশের বেশি অর্থাৎ ৮০৮ জন। মারা গেছেন ১৪ জন। ফলে জেলায় চিকিৎসাধীন রোগি এখন ২ জন। এদের ১ জন সদর ও ১ জন শিবগঞ্জের বাসিন্দা।জেলার গোমস্তাপুর,নাচোল ও ভোলাহাট উপজেলা এখন রোগিশূণ্য। তিনি আরও বলেন, জেলা থেকে এ পর্যন্ত ৭হাজার ১৪২ জনের নমূণা সংগ্রহ হয়েছে। এর মধ্যে এখনও ৪ জনের ফল পাওয়া যায় নি। গত ২০’ফেব্রুয়ারী জেলায় সর্বশেষ একজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হবার পর টানা ১২ দিন নতুন করে আর কেউ শনাক্ত হন নি। ###

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন