লন্ডনে ডেপুটি মেয়র মুজিবুর রহমান জুনুর মৃত্যুতে জিবি নিউজের শোক প্রকাশ

gbn

 

জিবি নিউজ: ব্রিটেনে কমিউনিটির অতি পরিচিত মুখ হাউন্সলো কাউন্সিলর ডেপুটি মেয়র মুজিবুর রহমান জুনু আর নেই।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।

দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার ৮ মার্চ সকাল ৭:৩০ মিনিটের সময় লন্ডনের হ্যামারস্মির হাসপাতালে মারা যান তিনি।

উনার এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন জিবি নিউজ টুয়েন্টিফোর ডট কম এর চেয়ারম্যান রাকিব হোসেন রুহেল সহ জিবি নিউজ পরিবার।
সেই সাথে উনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মুজিবুর রহমান জুনু ছিলেন BCA এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং Hounslow কাউন্সিলের ডেপুটি মেয়র।
ছাড়াও তিনি ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারিও ছিলেন।

মরহুম মুজিবুর রহমান জুনু তাঁর সততা, আন্তরিকতা এবং কমিউনিটির প্রতি নিঃস্বার্থ সেবার জন্য সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে পরিবার, স্বজন কমিউনিটির মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন