বিশিষ্ট সাংবাদিক জয়নাল ইসলামের বড় ভাই ও স্কটল্যান্ডের এডিনবরা শাহজালাল জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের সেক্রেটারি হাজী মোহাম্মদ আব্দুল মালিক আজ সকাল ১১ ঘটিকায় এডিনবরায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন l (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন l) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি ছয় কন্যা, স্ত্রী, ভাই-বোন,নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম আব্দুল মালিকের দেশের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে l মরহুম হাজী আব্দুল মালিকের ভাইরা হচ্ছেন - মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান,গ্রেটার সিলেট কাউন্সিল স্কটল্যান্ড রিজিওনের সাবেক প্রেসিডেন্ট নজরুল ইসলাম ও এটিএন বাংলা ইউকের বার্মিংহাম প্রতিনিধি ও বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম । পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে l মরহুমের জানাজার নামাজ আগামীকাল বুধবার ২৮ জানুয়ারি বাদ জোহর ( ১টা ১০মিনিটে )স্কটল্যান্ডের এডিনবরার ব্ল্যাকহল জামে মসজিদে অনুষ্টিত হবে ।
মরহুম হাজী মোহাম্মদ আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্কটল্যান্ডের অনারারী কনসাল ডঃ ওয়ালী তছর উদ্দিন এমবিই ,গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর ,বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী ,স্কটিশ এমপি ফয়সল হোসেন চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা সহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন