লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য আবু সাঈদ চৌধুরী সাদির মাতার ইন্তেকাল: ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||

লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর সদস্য ও লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদির মাতা মরিয়মুন নেছা চৌধুরী ২৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬:১৫ মিনিটে সিলেট নগরীর সুবিদবাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়েসহ  অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। 
শুক্রবার বাদ জুম্মা গোলাপগঞ্জ উপজেলার বরায়া, রফিপুর নয়া জামে মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক : 

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আবু সাঈদ চৌধুরী সাদির মাতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন