প্রধানমন্ত্রীকে নিজের হাতে লেখা কোরআন উপহার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

মাত্র ৯ বছর বয়সেই নিজের হাতে সম্পূর্ণ পবিত্র কোরআন শরিফ লিখেছে শিশু অরিনা সাফা। প্রায় ৪০ দিনের পরিশ্রমে লেখা সেই কোরআন শরিফ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছে পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অরিনা। এ সময় নিজের হাতে লেখা পবিত্র কোরআন শরিফটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয় সে। ব্যতিক্রমী এই উপহার অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের দৃষ্টি কাড়ে।

অরিনা সাফা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

সম্পূর্ণ কোরআন শরিফটি লিখতে তার প্রায় ৪০ দিন সময় লেগেছে। প্রধানমন্ত্রী খুলনায় আসছেন জানতে পেরে তাকে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে ভাবতে শুরু করে অরিনা। একপর্যায়ে নিজের হাতে লেখা পবিত্র কোরআন শরিফটিই উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় সে।

 

সাক্ষাতের অনুভূতি জানাতে গিয়ে অরিনা বলে, ‘আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার।

’ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় প্রথমে কিছুটা নার্ভাস ও ভীত ছিল বলেও জানায় সে। তবে কথা বলার পর সেই অস্বস্তি কেটে যায়।

 

অরিনার ভাষ্য, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতা ও আপনজনের মতো তার সঙ্গে কথা বলেছেন।

কেন নিজের হাতে লেখা কোরআন উপহার দেওয়ার সিদ্ধান্ত—এমন প্রশ্নের জবাবে অরিনা জানায়, নিজের জীবনের সেরা কাজ এবং পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন শরিফ প্রধানমন্ত্রীকে উপহার দিতে চেয়েছে সে।

তার ভাষায়, ‘আমি যে কোরআন শরীফটি হাতে লিখেছি, সেটিই প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার কথা ভাবলাম।

পরে না হয় আমি আবার একটি লিখে নিতে পারব।’

 

অরিনার ধারণা, তার দেওয়া উপহার পেয়ে প্রধানমন্ত্রীও খুশি হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই বিশেষ মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীদের সঙ্গেও ভাগ করে নিতে চায় সে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন