যুক্তরাষ্ট্রের বিনোদন পার্কে রোলার কোস্টার দুর্ঘটনা, নিহত ১

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার দুর্ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আটলান্টা থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত ‘সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া’ নামক বিনোদন পার্কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় কব কাউন্টি পুলিশ বিভাগ।

 

বিবিসি জানিয়েছে, পুলিশ নির্দিষ্ট করে দুর্ঘটনার শিকার রাইডটির নাম প্রকাশ না করলেও হেলিকপ্টার থেকে তোলা ফুটেজে দেখা গেছে পার্কের ‘গোলিয়াথ’ নামের বিশাল রোলারকোস্টারটি মাঝপথে আটকে রয়েছে। সেখানে কর্মীরা আটকে পড়া আরোহীদের নিচে নামিয়ে আনতে কাজ করছেন।


 

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, তারা এক ব্যক্তিকে চলন্ত রাইড থেকে ছিটকে পড়তে দেখেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ১১অ্যালাইভ-এর প্রতিবেদনে এক প্রত্যক্ষদর্শীর সূত্র দিয়ে বলা হয়, ওই ব্যক্তি রোলারকোস্টার থেকে ছিটকে একটি ভূতুড়ে বাড়ির চালের ওপর গিয়ে পড়েন। তবে বিবিসি স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি এবং কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কর্মকর্তারাও এখনো বিস্তারিত কিছু জানাননি।

 

দুর্ঘটনার পর ‘সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া’ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘আজ আমাদের পার্কে ঘটে যাওয়া অতিথির মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

’ পার্কের মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং তারা পুলিশের তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। এছাড়া ম্যাবলটনের মেয়রের কার্যালয় থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

 

পার্কের ওয়েবসাইট অনুযায়ী, ২০০৬ সালে চালু হওয়া ২০০ ফুট উঁচু ‘গোলিয়াথ’ রোলারকোস্টারটি ঘণ্টায় প্রায় ১১২ কিলোমিটার গতিতে চলতে পারে। পার্কটির ‘থ্রিল স্কেল’-এ এটি অত্যন্ত উচ্চমাত্রার রোমাঞ্চকর রাইড হিসেবে চিহ্নিত। উল্লেখ্য, ‘সিক্স ফ্ল্যাগস’ উত্তর আমেরিকার সর্ববৃহৎ অ্যামিউজমেন্ট পার্ক পরিচালনাকারী সংস্থা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন